রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর উত্তর বাড্ডার একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাজমুল (২৭)। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  পরে নাজমুলের সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন জানান, নির্মাণাধীন ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন নাজমুল। আজ দুপুরের দিকে অসাবধানতাবশত ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাজমুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর উত্তর বাড্ডার একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাজমুল (২৭)।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে নাজমুলের সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন জানান, নির্মাণাধীন ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন নাজমুল। আজ দুপুরের দিকে অসাবধানতাবশত ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাজমুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow