রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার (২৪ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩১ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। কেআর/এএমএ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার (২৪ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩১ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow