রাজধানীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকা থেকে লুট করা একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করেছে পল্লবী পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন। এদিন দিবাগত রাতে পল্লবী থানার সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিং এর নির্মাণাধীন বিল্ডিংয়ের হতে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। পল্লবী থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, মঙ্গলবার রাতে পল্লবী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে পল্লবী থানার সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিং এর নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠন করা একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ ২ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআরএম

রাজধানীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকা থেকে লুট করা একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ দুই রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করেছে পল্লবী পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দিবাগত রাতে পল্লবী থানার সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিং এর নির্মাণাধীন বিল্ডিংয়ের হতে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

পল্লবী থানার বরাত দিয়ে আরিফা আখতার প্রীতি বলেন, মঙ্গলবার রাতে পল্লবী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে পল্লবী থানার সেকশন-১২, আলীনগরস্থ সাগুফতা হাউজিং এর নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি পড়ে আছে।

এমন সংবাদের ভিত্তিতে সেই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠন করা একটি ১২ বোর শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ ২ রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow