রাজধানীতে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
রাজধানীর খিলগাঁওয়ের নগদারপাড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. সাহরুজ (১৯)। তিনি বনশ্রী এল ব্লকের ১০ নম্বর রোডের বাসিন্দা শামসুল হকের ছেলে। সাহরুজ ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাসা বনশ্রীর দিকে ফিরছিলেন সাহরুজ। পথে খিলগাঁওয়ের ৭৫ নম্বর ওয়ার্ডের নগদারপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজধানীর খিলগাঁওয়ের নগদারপাড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. সাহরুজ (১৯)। তিনি বনশ্রী এল ব্লকের ১০ নম্বর রোডের বাসিন্দা শামসুল হকের ছেলে। সাহরুজ ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাসা বনশ্রীর দিকে ফিরছিলেন সাহরুজ। পথে খিলগাঁওয়ের ৭৫ নম্বর ওয়ার্ডের নগদারপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?