রাজধানীতে ‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর শান্তিবাগে ‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রাজধানীর শান্তিবাগের ১৭ নম্বর ভাঙারি গলিতে কোপানোর এ ঘটনা ঘটে। সেকান্দারের ভাই আমির আলী অভিযোগ করে বলেন, ‘ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক সেবনে বাধা দেওয়ায় মামুন, হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারকে কুপিয়েছে।’ শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ওই যুবককে কোপানো প্রাথমিকভাবে ৩-৪ জনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ এ ঘটনায় ৬-৭ জনকে আসামি করে পরিবারের তরফে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, ‘নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

রাজধানীতে ‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর শান্তিবাগে ‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে রাজধানীর শান্তিবাগের ১৭ নম্বর ভাঙারি গলিতে কোপানোর এ ঘটনা ঘটে।

সেকান্দারের ভাই আমির আলী অভিযোগ করে বলেন, ‘ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক সেবনে বাধা দেওয়ায় মামুন, হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারকে কুপিয়েছে।’

শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ওই যুবককে কোপানো প্রাথমিকভাবে ৩-৪ জনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় ৬-৭ জনকে আসামি করে পরিবারের তরফে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, ‘নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow