রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সায়েন্সল্যাব মোড়ে একটি ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সুমন এবং তার মেয়ে নিহত হন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক ও এক যাত্রী নিহত হন। শুক্রবার (৬ মার্চ) রাতের এ দুটি দুর্ঘটনা ঘটেছে ঈদ কেনাকাটার পর ফেরার পথে। প্রথম দুর্ঘটনায়, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার ২৩ বছরের একমাত্র মেয়ে সিথির সঙ্গে ঈদ কেনাকাটায় বের হয়েছিলেন। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরেননি বাবা-মেয়ে। রাত ৯টার দিকে তারা সুমনের মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুমন মারা যান। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেজগাঁওয়ের দুর্ঘটনায়, হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটার পর পরিবারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। সাতরাস্তার মোড়ে অটোরিকশাটি ইউ-টার্ন নেয়ার সময় আইল্যান্ডে ধাক্কা খায়। স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে

রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

সায়েন্সল্যাব মোড়ে একটি ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সুমন এবং তার মেয়ে নিহত হন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক ও এক যাত্রী নিহত হন।

শুক্রবার (৬ মার্চ) রাতের এ দুটি দুর্ঘটনা ঘটেছে ঈদ কেনাকাটার পর ফেরার পথে।

প্রথম দুর্ঘটনায়, গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার ২৩ বছরের একমাত্র মেয়ে সিথির সঙ্গে ঈদ কেনাকাটায় বের হয়েছিলেন। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরেননি বাবা-মেয়ে। রাত ৯টার দিকে তারা সুমনের মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুমন মারা যান। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁওয়ের দুর্ঘটনায়, হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটার পর পরিবারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। সাতরাস্তার মোড়ে অটোরিকশাটি ইউ-টার্ন নেয়ার সময় আইল্যান্ডে ধাক্কা খায়। স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুনর রশিদ সানি ও অটোরিকশা চালক আলিমকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow