রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড় উদ্ধার

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিশেষ এই অভিযান পরিচালনা করে। এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow