রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ 

রাজধানীর মোহাম্মদপুর থানার চান মিয়া হাউজিং এলাকায় মামুনুল হকের মাদ্রাসা জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাতটা ৫৭ মিনিটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের চার নম্বর সড়কে মোটরসাইকেল করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  মো. ফয়সাল বলেন, রহমানিয়া মাদ্রাসা ও খেলাফত মজলিসের আমির মামুনুল হকের অফিসের কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে শনাক্তের দাবি জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow