রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শ্যামলীর ৩ নম্বর রোডে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিকেল ৩টা ১৫ মিনিটে শ্যামলীর ৩ নম্বর রোডে ঢাকা উদ্যানের পরবর্তী অংশে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত কোনো ইউনিটের প্রয়োজন হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে। আগুনের তীব্রতা বিবেচনায় বাড়তি কোনো ইউনিটের সাহায্যের প্রয়োজন হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow