রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে হঠাৎ করে এ ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় অনেক মানুষ আতঙ্কে খোলা জায়গায় অবস্থান নেন। রাজধানীর পাশাপাশি আশপাশের জেলা ও বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেলে তা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে হঠাৎ করে এ ভূ-কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় অনেক মানুষ আতঙ্কে খোলা জায়গায় অবস্থান নেন। রাজধানীর পাশাপাশি আশপাশের জেলা ও বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেলে তা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow