রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছি : অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তিনি রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলাম অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর আমার পরিবার। এখানকার মানুষই আমার আপনজন। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের কল্যাণে কাজ করতে, সুখ-দুঃখের সঙ্গী হতে। তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকতে চান। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণ তার বক্তব্যে সমর্থন জানান। বক্তৃতা শেষে তিনি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তিনি রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলাম অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর আমার পরিবার। এখানকার মানুষই আমার আপনজন। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের কল্যাণে কাজ করতে, সুখ-দুঃখের সঙ্গী হতে।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকতে চান। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণ তার বক্তব্যে সমর্থন জানান। বক্তৃতা শেষে তিনি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
What's Your Reaction?