রাজপ্রাসাদে ফেরান তোরেসকে ‘প্রতিশ্রুতি’ মনে করিয়ে ভাইরাল রাজকুমারী

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও থামেনি স্পেনে। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর লা রোহা ফুটবলারদের ঘিরে উৎসব চলছে দেশজুড়ে। মাদ্রিদের রাজপথে লাখো সমর্থকের সঙ্গে বিজয় শোভাযাত্রা শেষে স্পেনের রাজপরিবারের সঙ্গে দেখা করেন বিশ্বকাপজয়ী ফুটবলাররা। আর সেখানেই ঘটে যায় একটি মজার ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফাইনালের নায়ক ফেরান তোরেস এবং স্পেনের ক্রাউন প্রিন্সেস লিওনর। সোমবার (২০ জুলাই) জারজুয়েলা প্রাসাদে আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনায় স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা- প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া- এক এক করে জাতীয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ফেরান তোরেস শুভেচ্ছা নিতে এগিয়ে গেলে রাজকুমারী লিওনর হেসেই তাকে বিশ্বকাপ শুরুর আগে দেওয়া একটি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, লিওনর তোরেসকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি বলোনি, স্পেন বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবে?’ প্রশ্ন শুনে হেসে ফেলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। এরপর সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘না, না!’- যেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা আপাতত নেই। বিশ্বকা

রাজপ্রাসাদে ফেরান তোরেসকে ‘প্রতিশ্রুতি’ মনে করিয়ে ভাইরাল রাজকুমারী

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও থামেনি স্পেনে। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর লা রোহা ফুটবলারদের ঘিরে উৎসব চলছে দেশজুড়ে। মাদ্রিদের রাজপথে লাখো সমর্থকের সঙ্গে বিজয় শোভাযাত্রা শেষে স্পেনের রাজপরিবারের সঙ্গে দেখা করেন বিশ্বকাপজয়ী ফুটবলাররা। আর সেখানেই ঘটে যায় একটি মজার ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফাইনালের নায়ক ফেরান তোরেস এবং স্পেনের ক্রাউন প্রিন্সেস লিওনর।

সোমবার (২০ জুলাই) জারজুয়েলা প্রাসাদে আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনায় স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা- প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া- এক এক করে জাতীয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

ফেরান তোরেস শুভেচ্ছা নিতে এগিয়ে গেলে রাজকুমারী লিওনর হেসেই তাকে বিশ্বকাপ শুরুর আগে দেওয়া একটি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, লিওনর তোরেসকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি বলোনি, স্পেন বিশ্বকাপ জিতলে মাথা ন্যাড়া করবে?’

প্রশ্ন শুনে হেসে ফেলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। এরপর সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘না, না!’- যেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা আপাতত নেই।

বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ফুটবলারদের মধ্যে নানা ধরনের বাজি ও প্রতিশ্রুতির চল ছিল। ফেরান তোরেস ঘোষণা দিয়েছিলেন, দল বিশ্বকাপ জিতলে তিনি মাথা ন্যাড়া করবেন। কিন্তু শিরোপা জয়ের পরও এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন করেননি তিনি। তাই রাজপরিবারের আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে রাজকুমারীর রসিকতাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ফাইনালের নায়ক ফেরান

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় স্পেন। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে (১০৬ মিনিটে) জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

তার সেই একমাত্র গোলেই ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে স্পেন। ফাইনালের নায়ক হওয়ার পাশাপাশি বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

শুধু তোরেস নন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আরও অনেকে

বিশ্বকাপ শুরুর আগে স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড় শিরোপা জিততে পারলে ভিন্নধর্মী কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

লামিন ইয়ামাল বলেছিলেন, তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না।
গাবি প্রতিশ্রুতি দিয়েছিলেন চুল গোলাপি রঙ করবেন।
পেদ্রি বলেছিলেন, চুল স্বর্ণালি (ব্লন্ড) রঙ করবেন।

সবচেয়ে ব্যতিক্রমী ঘোষণা দেন বাঁ-প্রান্তের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। তিনি বলেন, স্পেন বিশ্বকাপ জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন।

বিশ্বকাপ জয়ের পর এখন সমর্থকদের কৌতূহল- এই প্রতিশ্রুতিগুলো শেষ পর্যন্ত কে কতটা রাখেন। তবে আপাতত সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ফেরান তোরেস, কারণ তাকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন স্বয়ং স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow