রাজবাড়ীতে মাদক কারবারির লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে মাদক কারবারির লাঠির আঘাতে শমসের আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শমসের আলী রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের সোবহান শেখের ছেলে। শহীদ ওহাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম বলেন, ওই গ্রামের মজিদ শেখের ছেলে বরকত শেখ একজন মাদক কারবারি। তার স্ত্রী আঁখিও মাদক কারবারির সঙ্গে জড়িত। রোববার ভোরে শমসের আলী শেখ মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশপথের বাঁশঝাড়ের কাছে পৌঁছালে বরকত শেখ তাকে গালিগালাজ করছিল। এ সময় তিনি প্রতিবাদ জানালে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি শমসের আলী শেখকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ভোরে বরকত শমসেরের বাড়ির বেড়ায় লাঠি দিয়ে আঘাত করেন। তখন শমসের তাকে নিষেধ করে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে শমসেরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে বরকত। রক্তাক্ত জখম অবস্থা

রাজবাড়ীতে মাদক কারবারির লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে মাদক কারবারির লাঠির আঘাতে শমসের আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শমসের আলী রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের সোবহান শেখের ছেলে।

শহীদ ওহাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম বলেন, ওই গ্রামের মজিদ শেখের ছেলে বরকত শেখ একজন মাদক কারবারি। তার স্ত্রী আঁখিও মাদক কারবারির সঙ্গে জড়িত। রোববার ভোরে শমসের আলী শেখ মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশপথের বাঁশঝাড়ের কাছে পৌঁছালে বরকত শেখ তাকে গালিগালাজ করছিল। এ সময় তিনি প্রতিবাদ জানালে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি শমসের আলী শেখকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ভোরে বরকত শমসেরের বাড়ির বেড়ায় লাঠি দিয়ে আঘাত করেন। তখন শমসের তাকে নিষেধ করে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে শমসেরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে বরকত। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত বরকতকে আটক করে।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow