রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবুর পক্ষে তাঁর মেয়ের গণসংযোগ

রাজবাড়ী-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু (কলস প্রতীক)। শুক্রবার দিনব্যাপী পাংশার মাছপাড়া, কলিমহর এবং পৌর শহর এলাকায় তাঁর মেয়ে ফারজানা হক অনি গণসংযোগ করেন।এ সময় ফারজানা হক অনি'র সঙ্গে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনার প্রধান এজেন্ট নাজিমউদ্দীন ওহাব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মাছপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাবু, আবুল কালাম আজাদসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা।প্রচারণা চলাকালে ফারজানা হক অনি বলেন, "আমরা প্রচারণায় যেখানেই যাচ্ছি, আমার পিতার নাম শুনলেই মানুষ আগ্রহ ভরে এগিয়ে আসছেন। আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে পাংশা, কালুখালি ও বালিয়াকান্দির মানুষ কলস মার্কায় ভোট দিয়ে পুনরায় আমার পিতা নাসিরুল হক সাবুকে নির্বাচিত করবেন।" তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং কলস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবুর পক্ষে তাঁর মেয়ের গণসংযোগ

রাজবাড়ী-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু (কলস প্রতীক)। শুক্রবার দিনব্যাপী পাংশার মাছপাড়া, কলিমহর এবং পৌর শহর এলাকায় তাঁর মেয়ে ফারজানা হক অনি গণসংযোগ করেন।

এ সময় ফারজানা হক অনি'র সঙ্গে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনার প্রধান এজেন্ট নাজিমউদ্দীন ওহাব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মাছপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাবু, আবুল কালাম আজাদসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা।

প্রচারণা চলাকালে ফারজানা হক অনি বলেন, "আমরা প্রচারণায় যেখানেই যাচ্ছি, আমার পিতার নাম শুনলেই মানুষ আগ্রহ ভরে এগিয়ে আসছেন। আমরা ইনশাআল্লাহ আশাবাদী যে, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে পাংশা, কালুখালি ও বালিয়াকান্দির মানুষ কলস মার্কায় ভোট দিয়ে পুনরায় আমার পিতা নাসিরুল হক সাবুকে নির্বাচিত করবেন।" তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং কলস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow