রাজশাহীতে বেড়েছে সবজির দাম

রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে ১০-১৫ টাকা দাম বেড়েছে। তবে মুরগির ডিমের হালিতে দাম কমেছে দুই থেকে চার টাকা পর্যন্ত। এছাড়াও প্রতিকেজি চালের দাম কমেছে এক থেকে তিন টাকা। স্থিতিশীল আছে মাছ, মুরগি ও গরুর মাংসের বাজার। শনিবার (১৩ জুন) নগরীর সাহেববাজার ও এর আশপাশের বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম কমে প্রতি হালি দেশি মুরগির ডিম ৫৮, হাঁসের ডিম ৫৮, ফার্মের মুরগির লাল ডিম ৩৮ থেকে ৪০ ও সাদা ডিম ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০, সোনালি মুরগি ২২০-২৩০ ও দেশি মুরগি ৬০০-৬১০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১-২ টাকা কমে মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। আটাশ চালের দাম ১-৩ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়। এদিকে গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে করলা, কাঁকরোল, বেগুন, বরবটিসহ সব ধরনের সবজির দাম। বাজারে বেশিরভাগ সবজি ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, ঢেঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল আছে এই তালিকায়। এছাড়া বরবটি, কচুরলতি, বেগুন, ঝিঙা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। এ সপ্তাহে বেগুন

রাজশাহীতে বেড়েছে সবজির দাম

রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে ১০-১৫ টাকা দাম বেড়েছে। তবে মুরগির ডিমের হালিতে দাম কমেছে দুই থেকে চার টাকা পর্যন্ত। এছাড়াও প্রতিকেজি চালের দাম কমেছে এক থেকে তিন টাকা। স্থিতিশীল আছে মাছ, মুরগি ও গরুর মাংসের বাজার।

শনিবার (১৩ জুন) নগরীর সাহেববাজার ও এর আশপাশের বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম কমে প্রতি হালি দেশি মুরগির ডিম ৫৮, হাঁসের ডিম ৫৮, ফার্মের মুরগির লাল ডিম ৩৮ থেকে ৪০ ও সাদা ডিম ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০, সোনালি মুরগি ২২০-২৩০ ও দেশি মুরগি ৬০০-৬১০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১-২ টাকা কমে মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। আটাশ চালের দাম ১-৩ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।

এদিকে গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে করলা, কাঁকরোল, বেগুন, বরবটিসহ সব ধরনের সবজির দাম। বাজারে বেশিরভাগ সবজি ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, ঢেঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল আছে এই তালিকায়। এছাড়া বরবটি, কচুরলতি, বেগুন, ঝিঙা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি।

এ সপ্তাহে বেগুন ৫০-৬০, টমেটো ১৮০-২২০, গাজর ১৫০-১৮০, শসা ৫০-৬০, কাঁচা পেঁপে ৫০-৬০, করলা ৪০-৬০, ঢ্যাঁড়স ৪০, পটোল ৪৫, বরবটি ৫০, চিচিঙ্গা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও কাঁচকলা এক হালি ৩০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও চাল কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

রাজশাহীতে বেড়েছে সবজির দাম

সাগরপাড়া বাজারে রিফাত নামে এক ক্রেতা বলেন, ‘মুরগির দাম কমায় কয়েকটি কিনেছি। সবজির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে সবথেকে দাম বেশি টমেটো ও গাজরের।’

বিনোদপুর বাজারের সবজি বিক্রেতা মো. ইকবাল বলেন, ‘খরার কারণে অনেকে ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়েছে। সব থেকে বেশি বেড়েছে শসার দাম।’

এদিকে মাছের দামে কিছুটা বৈচিত্র্য দেখা গেছে। কিছু মাছের দাম স্থিতিশীল থাকলেও কিছু মাছের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে তেলাপিয়া আর পাঙাশ ছাড়া অধিকাংশ মাছের দাম এখনো বেশি।

বাজারে প্রতি কেজি রুই মাছ ২৫০-৩৫০, কাতল ৩০০-৪০০, চিংড়ি ৬৫০-৯০০, টেংরা ৫৫০-৭০০, চাষের শিং ৩৫০-৪৫০, চাষের কৈ ২০০-২৫০, তেলাপিয়া ১৫০-২২০, চাষের পাঙাশ ১৮০-২২০ ও কোরাল মাছ ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে প্রতি কেজি বোয়াল ৬০০-৭০০, দেশি কৈ ৮০০-১০০০ এবং দেশি শিং ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজশাহী মহানগর কাঁচা বাজার সমিতির সভাপতি ফাইজুল আলী বলেন, ‘বাজারে সবজির দাম আগের তুলনায় বেড়েছে। তবে চালের দাম কিছুটা কমেছে। তবে অতিরিক্ত গরমের কারণে বিক্রি কমেছে।’

মনির হোসেন মাহিন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow