রাজশাহীতে ৬টি আসনের ৪টিতে এগিয়ে বিএনপি
দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট উৎসব বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা।
এদিকে কয়েকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছে। এর মধ্যে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের প্রার্থী আবু চাঁদ এগিয়ে রয়েছে।
জানা গেছে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর আসনের মেন্দিপাড়া ভোটকেন্দ্রে এনামুল হক নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। এছাড়া রাজশাহী-৫ (দুর্গাপুর) আস
দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট উৎসব বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা।
এদিকে কয়েকটি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছে। এর মধ্যে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের প্রার্থী আবু চাঁদ এগিয়ে রয়েছে।
জানা গেছে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর আসনের মেন্দিপাড়া ভোটকেন্দ্রে এনামুল হক নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। এছাড়া রাজশাহী-৫ (দুর্গাপুর) আসনের ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে মারামারিতে মিঠুন নামে জামায়াতের এক কর্মী আহত হয়েছে। এছাড়া নগরীর শিরোইল কেন্দ্রে ভিডিও করার দায়ে দুই জামায়াত কর্মীর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখন বেসরকারি ফলাফল ঘোষণার অপেক্ষায় আছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, রাজশাহীর ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এখন প্রিসাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে। রাজশাহী জেলায় মোট ভোটার ২২ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।
রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৬৮০ জন, রাজশাহী-২ আসনে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, রাজশাহী-৩ আসনে ৪ লাখ ২৩ হাজার ৯৩৭ জন, রাজশাহী-৪ আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, রাজশাহী-৫ আসনে ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ও রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। রাজশাহীর ৬টি আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।