রাজশাহীর এএসপি দম্পতির বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপন করার অভিযোগে রাজশাহীতে কর্মরত সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো.আব্দুস সালাম (৫৭) ও তার স্ত্রী শাহানা পারভীন (৪৮)। মামলার এজাহারে বলা হয়, শাহানা পারভীন ২০২৪ সালের ১৮ আগস্ট দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ২১ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের তথ্য প্রদান করেন। তবে অনুসন্ধানে তার নামে প্রায় ৯৫ লাখ ১৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ তিনি প্রায় ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া তার বৈধ আয়ের পরিমাণ মাত্র ৭ লাখ ১৪ হাজার টাকা হলেও পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। ফলে ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ বলে অনুসন্ধানে উঠে এসেছে। অপরদিকে, তার স্বামী মীর্জা মো. আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগে

রাজশাহীর এএসপি দম্পতির বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপন করার অভিযোগে রাজশাহীতে কর্মরত সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো.আব্দুস সালাম (৫৭) ও তার স্ত্রী শাহানা পারভীন (৪৮)।


মামলার এজাহারে বলা হয়, শাহানা পারভীন ২০২৪ সালের ১৮ আগস্ট দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ২১ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের তথ্য প্রদান করেন। তবে অনুসন্ধানে তার নামে প্রায় ৯৫ লাখ ১৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ তিনি প্রায় ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।

এছাড়া তার বৈধ আয়ের পরিমাণ মাত্র ৭ লাখ ১৪ হাজার টাকা হলেও পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। ফলে ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অপরদিকে, তার স্বামী মীর্জা মো. আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে সম্পদ গড়ে তুলতে সহায়তা করেছেন।

দুদক জানায়, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল জানান, তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের ১ নম্বর তালিকায় হিসেবে রুজু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম বলেন, মামলাটি সঠিক নয়। আমাদের বৈধ্য ট্যাক্স দেওয়া আছে। এগুলো আমার স্ত্রীর পারিবারিক সম্পত্তি। মূলত আমাদের হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow