রাজশাহী বিভাগে ১ হাজার ৭৬৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।  বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভাগে মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার সেনাবাহিনী, বিজিবি ৪ হাজার ১২৩, রেঞ্জ পুলিশ ১ হাজার ৩৭৯৬, আরএমপি ২ হাজার ৪০৫, র‌্যাব ১ হাজার ৬ এবং আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন মোতায়েন থাকবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাব

রাজশাহী বিভাগে ১ হাজার ৭৬৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।  বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভাগে মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার সেনাবাহিনী, বিজিবি ৪ হাজার ১২৩, রেঞ্জ পুলিশ ১ হাজার ৩৭৯৬, আরএমপি ২ হাজার ৪০৫, র‌্যাব ১ হাজার ৬ এবং আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন মোতায়েন থাকবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম। বিভাগীয় কমিশনার আরও বলেন, ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনারোধে ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২ হাজার ৩১৮ বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এবারের ভোট হবে অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ। ভোটগ্রহণ কাজে সম্পৃক্ত সদস্যরা অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করবেন। আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনার বলেন, প্রার্থী বা কর্মী যেই হোক, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সর্বোচ্চ আইন প্রয়োগ করব। যারা ভিন্ন চিন্তা করতে চায়, ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায়, তাদের সকল প্রকার অপচেষ্টা যে-কোনো মূল্যে প্রতিহত করা হবে।   ড. বজলুর রশীদ আরও বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা মিডিয়া সেল স্থাপন করেছি। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে মিডিয়া সেল পিআইডির মাধ্যমে সাংবাদিকদের নিকট সরবরাহ করা হবে। গুজব প্রতিরোধে যেকোনো ধরনের ঘটনা-দুর্ঘটনার তথ্য যদি আপনাদের কাছে থাকে, তাহলে আমাদের জানাতে পারেন। এটির সঠিকতা যাচাই-বাছাই করা হবে। এসময় ভুয়া সাংবাদিকদের যে কোনো ধরনের অপতথ্য প্রচারের কাউন্টার হিসেবে কাজ করতে প্রকৃত সাংবাদিকদের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক খন্দকার মো. শামীম হোসেন, আরএমপি’র অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেন, রাজশাহী বিভাগীয় এনএসআই এর অতিরিক্ত পরিচালক মো. ইসমাইল হোসেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow