রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের আভাস

মার্চের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি আগামীকাল দেশের পশ্চিমাঞ্চলের মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, দেশের কিছু স্থানে গরম ক্রমান্বয়ে বাড়ছে। ঢাকায় দিনের বেলা গরমের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল সারাদেশের দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আরও পড়ুনরামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট  তিনি বলেন, বিশেষ করে রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে এ তাপপ্রবাহ বিরাজ করতে পারে। এছাড়া অন্যান্য স্থানে তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আব

রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের আভাস

মার্চের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি আগামীকাল দেশের পশ্চিমাঞ্চলের মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, দেশের কিছু স্থানে গরম ক্রমান্বয়ে বাড়ছে। ঢাকায় দিনের বেলা গরমের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল সারাদেশের দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন
রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন 
সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট 

তিনি বলেন, বিশেষ করে রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে এ তাপপ্রবাহ বিরাজ করতে পারে। এছাড়া অন্যান্য স্থানে তাপমাত্রা বাড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow