রাতেও ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রাত ১টা পর্যন্ত সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুনসন্ধ্যা ৭টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। বিএ

রাতেও ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টা পর্যন্ত সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow