রাতে ভোটকেন্দ্রে ঢুকে অবরুদ্ধ জামায়াত প্রার্থী
রাতে ভোটকেন্দ্রে প্রবেশ করায় ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে অবরুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের গেটের ভেতর জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ কয়েকজনকে বলতে শোনা যায়, ‘রাতে কেন এসেছেন।’ পাল্টা জবাবে ওই প্রার্থী বলেন, ‘নিয়ম আছে। নিয়ম জেনেই আমি ঢুকেছি।’ রাতে কেন ঢুকেছেন প্রশ্নের উত্তরে বলেন- ‘ভিজিট করতে ঢুকেছি।’ একপর্যায়ে তিনি গেট খুলে বেরিয়ে যান। জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যার একাধিক সমর্থক দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের খবর পেয়ে ওই প্রার্থী সেখানে ছুটে গিয়েছিলেন। এ বিষয়ে জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর প
রাতে ভোটকেন্দ্রে প্রবেশ করায় ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে অবরুদ্ধের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের গেটের ভেতর জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ কয়েকজনকে বলতে শোনা যায়, ‘রাতে কেন এসেছেন।’ পাল্টা জবাবে ওই প্রার্থী বলেন, ‘নিয়ম আছে। নিয়ম জেনেই আমি ঢুকেছি।’ রাতে কেন ঢুকেছেন প্রশ্নের উত্তরে বলেন- ‘ভিজিট করতে ঢুকেছি।’ একপর্যায়ে তিনি গেট খুলে বেরিয়ে যান।
জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যার একাধিক সমর্থক দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের খবর পেয়ে ওই প্রার্থী সেখানে ছুটে গিয়েছিলেন।
এ বিষয়ে জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, রাতে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?