রাতে সরকারি অফিস খোলা নিয়ে গণঅধিকার-ছাত্রদলের সংঘর্ষ 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ  হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অফিস খোলা রেখে কাজ চলছিল উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসে। পরে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অফিস খোলা কেন সেজন্য সেখানে যান গণঅধিকার পরিষদের নেতারা। নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ। রাতে অফিস খোলা রেখে কাজ চলায় সেখানে কারণ জানতে যান গণঅধিকার পরিষদের নেতারা। নেতৃত্বে ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে কর্মকর্তা ও অফিস

রাতে সরকারি অফিস খোলা নিয়ে গণঅধিকার-ছাত্রদলের সংঘর্ষ 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ  হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷

ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অফিস খোলা রেখে কাজ চলছিল উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসে। পরে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অফিস খোলা কেন সেজন্য সেখানে যান গণঅধিকার পরিষদের নেতারা। নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ।

রাতে অফিস খোলা রেখে কাজ চলায় সেখানে কারণ জানতে যান গণঅধিকার পরিষদের নেতারা। নেতৃত্বে ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধর করার অভিযোগ ওঠে।

পরে গণঅধিকার পরিষদের নেতা মামুন ও তার কর্মীরা যখন ফিরে যাচ্ছিলেন, তখন পিআইও নুরুন্নবী সরকার ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে পাল্টা অভিযোগ উঠেছে। সেখানে ছাত্রদলের কিছু নেতাকর্মী উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও সঠিক সংখ্যা জানা যায়নি।

রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, বিষয়টি অবগত হয়েছি। আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow