রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চালানো ইউক্রেনীয় ড্রোন হামলার সময় ১৭২টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। সোমবার দিবাগত রাতে এ হামলা হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত ভূপাতিত ড্রোনের সংখ্যা প্রকাশ করেছে রাশিয়। খবর আনাদোলু এজেন্সির।  রাশিয়া দাবি করেছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ভূপাতিত করে। এসব ড্রোনের মধ্যে অনেকগুলো ছিল রাজধানী মস্কো লক্ষ্য করে পাঠানো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দিনের শুরু থেকে রাজধানীর দিকে আসা ৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি চলতি বছরে মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি। এর আগে ১৭ মে রাশিয়া দাবি করেছিল, রাজধানীমুখী ৮১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ১৬ মে ৩৮টি এবং ৭ মে ৬১টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছিল কর্তৃপক্ষ। সোবিয়ানিন জানান, হামলায় মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এদিকে দক্ষিণাঞ্চলের গ্রামে একটি তে

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চালানো ইউক্রেনীয় ড্রোন হামলার সময় ১৭২টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। সোমবার দিবাগত রাতে এ হামলা হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত ভূপাতিত ড্রোনের সংখ্যা প্রকাশ করেছে রাশিয়। খবর আনাদোলু এজেন্সির। 

রাশিয়া দাবি করেছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ভূপাতিত করে। এসব ড্রোনের মধ্যে অনেকগুলো ছিল রাজধানী মস্কো লক্ষ্য করে পাঠানো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো বিভিন্ন অঞ্চলের আকাশসীমায় ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দিনের শুরু থেকে রাজধানীর দিকে আসা ৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি চলতি বছরে মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি।

এর আগে ১৭ মে রাশিয়া দাবি করেছিল, রাজধানীমুখী ৮১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ১৬ মে ৩৮টি এবং ৭ মে ৬১টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছিল কর্তৃপক্ষ।

সোবিয়ানিন জানান, হামলায় মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে দক্ষিণাঞ্চলের গ্রামে একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের দাবি, ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে আগুনের সূত্রপাত ঘটায়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর পূর্বে অবস্থিত একটি শহরের আবাসিক ভবনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow