রাত ৮টার মধ্যে বন্ধের আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। বুধবার (১২ আগস্ট) দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ করে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। আরও পড়ুন রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ এতে বলা হয়, খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে দোকান, শপিং মল, মার্কেট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরএমএম/এমএএইচ/
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বুধবার (১২ আগস্ট) দোকানপাট বন্ধের নতুন সময় নির্ধারণ করে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে দোকান, শপিং মল, মার্কেট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএমএম/এমএএইচ/
What's Your Reaction?
