রান্নাঘরেই লুকিয়ে আছে অদিতির ত্বকের রহস্য

  চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে শাড়ি পরে কিংবা বড় পর্দার কোনো চরিত্রে সব জায়গায় সমানভাবে নজর কাড়েন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। বলিপাড়ার অন্যতম সুন্দরী হিসেবে তাকে বলা যায়ই। অভিনয় নয়, তার ত্বকের উজ্জ্বলতা এবং মার্জিত স্টাইলও প্রশংসিত। কিন্তু এই সৌন্দর্যের রহস্য কোনো দামি সিরাম বা প্রসাধনীর মধ্যে নয়; অদিতির কাছে তা শুরু হয় রান্নাঘর থেকে। ট্রেন্ড বা ভাইরাল রুটিনের পেছনে ছোটা নয়, বরং নিজের ত্বক কীভাবে প্রতিক্রিয়া দেখায়-সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অদিতি রাও হায়দারি বিশ্বাস করেন, তার সৌন্দর্যের মূল চাবিকাঠি তার রান্নাঘরেই লুকিয়ে আছে। তার রান্নাঘরে যা থাকে, তাই মুখে লাগান। সবকিছু নয়, তবে অনেক উপাদানই সরাসরি তার ত্বকের যত্নে ব্যবহৃত হয়। এই দর্শন তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন। প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বকের জন্য অদিতির ভরসা কিছু সহজ ঘরোয়া উপাদান। নিয়মিত এবং ধৈর্য সহকারে এগুলো ব্যবহার করলেই ত্বকে ধীরে ধীরে পরিবর্তন আসে। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং কোমলতা আনে। হলুদ ফেসপ্যাকের সঙ্গে ব্যবহার করলে ত্বক ঠান্ডা হয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ে। দইয়ের প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড ত্বককে মসৃণ ক

রান্নাঘরেই লুকিয়ে আছে অদিতির ত্বকের রহস্য

 

চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে শাড়ি পরে কিংবা বড় পর্দার কোনো চরিত্রে সব জায়গায় সমানভাবে নজর কাড়েন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। বলিপাড়ার অন্যতম সুন্দরী হিসেবে তাকে বলা যায়ই। অভিনয় নয়, তার ত্বকের উজ্জ্বলতা এবং মার্জিত স্টাইলও প্রশংসিত। কিন্তু এই সৌন্দর্যের রহস্য কোনো দামি সিরাম বা প্রসাধনীর মধ্যে নয়; অদিতির কাছে তা শুরু হয় রান্নাঘর থেকে।

cft

ট্রেন্ড বা ভাইরাল রুটিনের পেছনে ছোটা নয়, বরং নিজের ত্বক কীভাবে প্রতিক্রিয়া দেখায়-সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অদিতি রাও হায়দারি বিশ্বাস করেন, তার সৌন্দর্যের মূল চাবিকাঠি তার রান্নাঘরেই লুকিয়ে আছে। তার রান্নাঘরে যা থাকে, তাই মুখে লাগান। সবকিছু নয়, তবে অনেক উপাদানই সরাসরি তার ত্বকের যত্নে ব্যবহৃত হয়। এই দর্শন তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন।

dft

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বকের জন্য অদিতির ভরসা কিছু সহজ ঘরোয়া উপাদান। নিয়মিত এবং ধৈর্য সহকারে এগুলো ব্যবহার করলেই ত্বকে ধীরে ধীরে পরিবর্তন আসে।

মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং কোমলতা আনে। হলুদ ফেসপ্যাকের সঙ্গে ব্যবহার করলে ত্বক ঠান্ডা হয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ে। দইয়ের প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড ত্বককে মসৃণ করে, মৃত কোষ দূর করে এবং সতেজ অনুভূতি দেয়।

dft

অ্যালোভেরা জেল ত্বককে মসৃণ রাখে, আর্দ্রতা যোগ করে এবং একটি তাজা, স্বাস্থ্যকর আভা দেয়। ওটস দুধ বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে হালকা এক্সফোলিয়েশনের জন্য উপযুক্ত, বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য। নারিকেল তেল শুষ্ক ত্বকের জন্য সহজ এবং কার্যকর ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

উজ্জ্বল ত্বক কোনো রাতারাতি ট্রেন্ড নয়। অদিতির দর্শনে সৌন্দর্য আসে ধৈর্য, নিজের ত্বকের কথা শোনা এবং রান্নাঘরের সহজ উপাদান ব্যবহার করে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার মাধ্যমে। ছোট ছোট প্রাকৃতিক যত্নই ত্বককে তার নিজস্ব ছন্দে সুন্দর করে তোলে।

আরও পড়ুন:
দুই মিনিটের বরফ থেরাপিতে ত্বক টানটান করার ট্রেন্ড সত্যিই কি কার্যকর? 
প্রিয়াঙ্কার মতো আকর্ষণীয় ঠোঁট চাই? জানুন কৌশল 

সূত্র: এনডিটিভি

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow