রান্নাঘরের ধোঁয়া নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে প্রতিবেশীর বাড়িতে হামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর রান্নাঘরের ধোঁয়ায় বিরক্ত হয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামে গত ২৭ জুন শনিবার রাতে বৃদ্ধ গোলাম মওলার বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রবিবার (২৮ জুন) ভুক্তভোগী মো. গোলাম মওলার ছেলে মো. মহাসিন সরকার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাত ৮টার দিকে আয়নাল সরকারের পুত্র মানিক চাঁদ, আ. জলিল, নাজির হোসেনের পুত্র মো. ঝিনুক, আব্দুল মতিনের পুত্র মিলন হোসেন, শহিদুল ইসলামের পুত্র রকিব হোসেন, মো. রবিউল এবং নুর ইসলামের পুত্র রিপন হোসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হঠাৎ আক্রমণে দিশাহারা বাড়ির সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে ভাঙচুর শেষে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এ বিষয়ে ভুক্তভোগী মো. গোলাম মওলা, তাঁর ছেলে মো. মহাসিনসহ স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা এবং রান্নাঘরের ধোঁয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের

রান্নাঘরের ধোঁয়া নিয়ে বিরোধ, সিরাজগঞ্জে প্রতিবেশীর বাড়িতে হামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর রান্নাঘরের ধোঁয়ায় বিরক্ত হয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামে গত ২৭ জুন শনিবার রাতে বৃদ্ধ গোলাম মওলার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার (২৮ জুন) ভুক্তভোগী মো. গোলাম মওলার ছেলে মো. মহাসিন সরকার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাত ৮টার দিকে আয়নাল সরকারের পুত্র মানিক চাঁদ, আ. জলিল, নাজির হোসেনের পুত্র মো. ঝিনুক, আব্দুল মতিনের পুত্র মিলন হোসেন, শহিদুল ইসলামের পুত্র রকিব হোসেন, মো. রবিউল এবং নুর ইসলামের পুত্র রিপন হোসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হঠাৎ আক্রমণে দিশাহারা বাড়ির সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে ভাঙচুর শেষে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী মো. গোলাম মওলা, তাঁর ছেলে মো. মহাসিনসহ স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা এবং রান্নাঘরের ধোঁয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই শনিবার রাতে অতর্কিত হামলা চালিয়ে সাড়ে চার লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

বিষয়টি জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তবে বাড়ির নারী সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. গোলাম মওলার সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এর মধ্যে তারা ইচ্ছাকৃতভাবে ঘরের পাশে রান্নাঘর স্থাপন করে ধোঁয়া এবং তাপে সম্পূর্ণ বেড়া ধ্বংস করে ফেলেছে। বারবার সতর্ক করা হলেও তারা কোনো কথাই কর্ণপাত করেননি।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow