রান বন্যায় ভারত-নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ তুলেছে যুক্তরাষ্ট্র। জোড়া ফিফটি হাঁকিয়েছেন সাইতেজা মুক্কামালা এবং শিভাম রাঞ্জানে।  সেইসঙ্গে চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে আজ শুক্রবার নতুন রেকর্ডও গড়েছে যুক্তরাষ্ট্র। ভারতের এই স্টেডিয়ামে এখন পর্যন্ত দলীল সর্বোচ্চ রান তোলার নজীর গড়েছে তারা। ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তানের রেকর্ডকে। চলতি বিশ্বকাপেই নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছিল। গত ৮ ফেব্রুয়ারি প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করেছিল ব্ল্যাক ক্যাপসরা। এর আগে স্বাগতিক ভারতের ১৮২ রানের ইনিংসটি-ই ছিল এই স্টেডিয়ামের সর্বোচ্চ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোর গড়েছিল টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ড এবং ভারতের সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল আমেরিকার ক্রিকেটাররা।  চেন্নাইয়ের চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামের টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে মোনাঙ্ক প্যাটেল

রান বন্যায় ভারত-নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ তুলেছে যুক্তরাষ্ট্র। জোড়া ফিফটি হাঁকিয়েছেন সাইতেজা মুক্কামালা এবং শিভাম রাঞ্জানে।  সেইসঙ্গে চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে আজ শুক্রবার নতুন রেকর্ডও গড়েছে যুক্তরাষ্ট্র। ভারতের এই স্টেডিয়ামে এখন পর্যন্ত দলীল সর্বোচ্চ রান তোলার নজীর গড়েছে তারা। ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তানের রেকর্ডকে। চলতি বিশ্বকাপেই নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছিল। গত ৮ ফেব্রুয়ারি প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করেছিল ব্ল্যাক ক্যাপসরা। এর আগে স্বাগতিক ভারতের ১৮২ রানের ইনিংসটি-ই ছিল এই স্টেডিয়ামের সর্বোচ্চ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোর গড়েছিল টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ড এবং ভারতের সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল আমেরিকার ক্রিকেটাররা।  চেন্নাইয়ের চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামের টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে মোনাঙ্ক প্যাটেল এবং শায়ান জাহাঙ্গীরের ব্যাটে করে এগিয়েছে যুক্তরাষ্ট্রের ইনিংস। ওপেনিং জুটিতে এসেছে ২৭ রান। ১৪ বলে ২০ রান করে বিদায় নেন শায়ান। এরপর তিনে নামা সাইতেজা মুক্কামালা এবং অধিনায়ক মোনাঙ্ক মিলে দলের ইনিংসকে টেনেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে যুক্তরাষ্ট্র। পাওয়ারপ্লে শেষেও চলেছে দুজনের উইলোবাজি। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন মোনাঙ্ক এবং মুক্কামালা। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস। দলের ৮২ রানের মাথাতে ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক মোনাঙ্ক। এরপর সঞ্জয় কৃষ্ণমুখিকেও হারিয়েছে যুক্তরাষ্ট্র। শেষ দিকে দলের হাল ধরেছেন শুভাম রাঞ্জানে। মুক্কামালা ছুঁয়ে ফেলেন ফিফটি। রাঞ্জানেও ছিলেন আগ্রাসী মেজাজে। দুজনের টর্নেডো ব্যাটিংয়ের সুবাদে দ্রুত গতিতে রান তুলেছে যুক্তরাষ্ট্র। দলের ১৫৯ রানের মাথাতে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৯ রানের ধুমধাড়াক্কা এক ইনিংস খেলেছেন মুক্কামালা। শেষ দিকে রাঞ্জানের উইলোবাজি চলেছে। ২৪ বলে ৪৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন রাঞ্জানে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডসের হয়ে ৩ উইকেট নিয়েছেন বাস ডি লিড। ১টি করে উইকেট শিকার করেছেন ফ্রাড ক্লাসেন, কাইল ক্লেইন এবং লোগান ভ্যান বিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow