রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা-জনসংযোগ প্রশাসক নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, ১১ জুন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা প্রতিমাসে ছয় হাজার টাকা হারে সম্মানি পাবেন। কেএইচকে/এএসএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ১১ জুন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা প্রতিমাসে ছয় হাজার টাকা হারে সম্মানি পাবেন।
কেএইচকে/এএসএম
What's Your Reaction?