রাবিতে প্রথমবারের মতো চালু হলো স্টারলিংক ইন্টারনেট

উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহভিত্তিক ‘স্টারলিংক নেটওয়ার্ক’ চালু করা হয়েছে। এ উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা, অনলাইন তথ্য সংগ্রহ এবং আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার আরও সহজ হবে আশা করা হচ্ছে। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি (সিআইআরবিএএস) রিসার্চ ল্যাবে এ নেটওয়ার্ক স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিআইআরবিএএসের সদস্য আকাশ পিয়াম, মোস্তাকীম রশিদ, আশরাফ পারভেজ ও সোহেল রানার যৌথ প্রচেষ্টায় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সিআইআরবিএএসের সেক্রেটারি ড. শাওন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কটি সফলভাবে চালু করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক গবেষণা ও আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। গবেষণায় এ নেটওয়ার্কের প্রভাব নিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আকাশ রহমান পিয়াম বলেন, ‘আমরা চেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ আধুনিক প্রযুক

রাবিতে প্রথমবারের মতো চালু হলো স্টারলিংক ইন্টারনেট

উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহভিত্তিক ‘স্টারলিংক নেটওয়ার্ক’ চালু করা হয়েছে। এ উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা, অনলাইন তথ্য সংগ্রহ এবং আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার আরও সহজ হবে আশা করা হচ্ছে।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি (সিআইআরবিএএস) রিসার্চ ল্যাবে এ নেটওয়ার্ক স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিআইআরবিএএসের সদস্য আকাশ পিয়াম, মোস্তাকীম রশিদ, আশরাফ পারভেজ ও সোহেল রানার যৌথ প্রচেষ্টায় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সিআইআরবিএএসের সেক্রেটারি ড. শাওন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কটি সফলভাবে চালু করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক গবেষণা ও আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।

গবেষণায় এ নেটওয়ার্কের প্রভাব নিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আকাশ রহমান পিয়াম বলেন, ‘আমরা চেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ আধুনিক প্রযুক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ পাক। এ নেটওয়ার্ক উচ্চতর গবেষণা, অনলাইন তথ্য সংগ্রহ, আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার এবং ভার্চুয়াল বৈশ্বিক সহযোগিতাকে আরও সহজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ নতুন মাত্রা পাবে।'

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাওন উদ্দিন বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সমসাময়িক গবেষণা, বিশ্বব্যাপী জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। আমরা এ আধুনিক নেটওয়ার্ক সেবা সবার জন্য উন্মুক্ত রাখতে চাই, যাতে এর সুফল সবাই পেতে পারে।

কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow