রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরআহসান, সম্পাদক শান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নূরআহসান মৃদুল সভাপতি এবং ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৬ জুলাই) বিকেলে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট এ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি আরিফ-উজ-জামান কোরবান, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী, অর্থ সম্পাদক দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু, দপ্তর সম্পাদক তারিফুল ইসলামসহ প্রমুখ। নবগঠিত কমিটিতে সদ্য বিদায়ি সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ি কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরআহসান, সম্পাদক শান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নূরআহসান মৃদুল সভাপতি এবং ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৬ জুলাই) বিকেলে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট এ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি আরিফ-উজ-জামান কোরবান, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী, অর্থ সম্পাদক দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু, দপ্তর সম্পাদক তারিফুল ইসলামসহ প্রমুখ।

নবগঠিত কমিটিতে সদ্য বিদায়ি সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ি কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু, সদ্য বিদায়ি সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ।

কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow