রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি খেলাফত মজলিসের

ঢাকার মিরপুরে শিশু রামিসার নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, এ বর্বর ও অমানবিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি নিষ্পাপ শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। তিনি বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে সমাজে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। ন্যায়বিচারের বিলম্ব প্রকৃতপক্ষে অন্যায়ের পরোক্ষ সহায়তায় পরিণত হয়। মাওলানা জালালুদ্দিন আহমাদ আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতন, চুরি ও ডাকাতির মতো ভয়াবহ অপরাধ দমনে ইসলামী ফৌজদারি আইন কার্যকর করা সময়ের অপরিহার্য দাবি। ইসলামি শরিয়াহভিত্তিক দণ্ডবিধান চালু হলে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি। এ দাবি বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নি

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি খেলাফত মজলিসের

ঢাকার মিরপুরে শিশু রামিসার নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, এ বর্বর ও অমানবিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি নিষ্পাপ শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।

তিনি বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে সমাজে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। ন্যায়বিচারের বিলম্ব প্রকৃতপক্ষে অন্যায়ের পরোক্ষ সহায়তায় পরিণত হয়।

মাওলানা জালালুদ্দিন আহমাদ আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নির্যাতন, চুরি ও ডাকাতির মতো ভয়াবহ অপরাধ দমনে ইসলামী ফৌজদারি আইন কার্যকর করা সময়ের অপরিহার্য দাবি। ইসলামি শরিয়াহভিত্তিক দণ্ডবিধান চালু হলে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মন্তব্য করেন তিনি। এ দাবি বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই দায়িত্ব যথাযথভাবে পালন না হওয়ায় জনমনে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে সমাজে এ ধরনের নৃশংস অপরাধ পুনরাবৃত্তির ঝুঁকি থেকেই যাবে।

মাওলানা জালালুদ্দিন আহমাদ নিহত রামিসার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিটি পাঠান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow