রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ‘আলহামদুলিল্লাহ’ পড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৭ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো। রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম। ‍এখন এই রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এর আগে রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ‘আলহামদুলিল্লাহ’ পড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৭ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম। ‍এখন এই রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে।

সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

এর আগে রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow