রামিসা হত্যা: আসামির পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানার পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস ঘটনার আসামির পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা যাবে যে, জঘন্য অপরাধ করে কেউ আইনি সহায়তা পেয়ে পার পাবে না। তবে তিনি আরও বলেন, আদালত চাইলে আসামির পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দিতে পারবে। অন্যদিকে, এ মামলায় শিশু রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামী–এর কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি পরিবারের পক্ষে মামলাটি পরিচালনা করবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয় এবং পরে বা

রামিসা হত্যা: আসামির পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানার পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।

শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।

তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস ঘটনার আসামির পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা যাবে যে, জঘন্য অপরাধ করে কেউ আইনি সহায়তা পেয়ে পার পাবে না।

তবে তিনি আরও বলেন, আদালত চাইলে আসামির পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দিতে পারবে।

অন্যদিকে, এ মামলায় শিশু রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামী–এর কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি পরিবারের পক্ষে মামলাটি পরিচালনা করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয় এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এরপর পুলিশ প্রথমে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার হয়। আদালতে তিনি ধ*র্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

এদিকে ঘটনাটিকে ঘিরে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow