রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না, শুনানি কাল
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জগঠন শুনানি আগামীকাল সোমবার (১ জুন)। মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না এ শুনানি শেষে আদেশ দেবেন আদালত। এর আগে গত ২৪ মে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারের জন্য বদলি হয়ে আসে। ওইদিন ট্রাইব্যুনালটির বিচারক মাশরুর সালেকীন মামলার চার্জশিট পর্যালোচনা করে আমলে নিয়ে চার্জগঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন। এদিকে পাঁচ দিনে তদন্ত শেষ করে গত ২৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, মাদকে আসক্ত থাকতেন সোহেল। ঘটনার দিন শিশু রামিসাকে বাথরুমে টেনে নিয়ে ধর্ষণ করে সোহেল। রামিসা চিৎকার করে কান্নাকাটি করায় ও পরিবারকে জানানোর কথা বললে ক্ষিপ্ত হয়ে মাথা ও হাত কেটে হত্যা করে সোহেল। এ ছাড়া লাশ গুম করতে ও পালিয়ে যেতে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জগঠন শুনানি আগামীকাল সোমবার (১ জুন)। মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না এ শুনানি শেষে আদেশ দেবেন আদালত।
এর আগে গত ২৪ মে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারের জন্য বদলি হয়ে আসে। ওইদিন ট্রাইব্যুনালটির বিচারক মাশরুর সালেকীন মামলার চার্জশিট পর্যালোচনা করে আমলে নিয়ে চার্জগঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন।
এদিকে পাঁচ দিনে তদন্ত শেষ করে গত ২৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।
চার্জশিটে বলা হয়েছে, মাদকে আসক্ত থাকতেন সোহেল। ঘটনার দিন শিশু রামিসাকে বাথরুমে টেনে নিয়ে ধর্ষণ করে সোহেল। রামিসা চিৎকার করে কান্নাকাটি করায় ও পরিবারকে জানানোর কথা বললে ক্ষিপ্ত হয়ে মাথা ও হাত কেটে হত্যা করে সোহেল। এ ছাড়া লাশ গুম করতে ও পালিয়ে যেতে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না।
What's Your Reaction?