রামিসা হত্যা মামলার বিচার দীর্ঘায়িত করতেই ডলারের দিকে আঙুল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার হত্যা মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। তদন্তে চার্জশিটভুক্ত আসামির বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, শিশু রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি, তারা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে বা বলেছে, এটি আমাদের যে ধারণা এটা বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য। তারা (আসামি) হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারও ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত ১ জুন আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন আসামি সোহেল রানা নিজেকে আংশিক নির্দোষ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সম্পূর্ণ নির্দোষ দাবি করতে গিয়ে ডলার নামের এক ব্যক্তির নাম সামনে আনেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার তদন্ত শেষে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং

রামিসা হত্যা মামলার বিচার দীর্ঘায়িত করতেই ডলারের দিকে আঙুল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার হত্যা মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। তদন্তে চার্জশিটভুক্ত আসামির বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, শিশু রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি, তারা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে বা বলেছে, এটি আমাদের যে ধারণা এটা বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য। তারা (আসামি) হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারও ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গত ১ জুন আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন আসামি সোহেল রানা নিজেকে আংশিক নির্দোষ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সম্পূর্ণ নির্দোষ দাবি করতে গিয়ে ডলার নামের এক ব্যক্তির নাম সামনে আনেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার তদন্ত শেষে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

আরও পড়ুন
রামিসা হত্যা মামলার রায় রোববার
রামিসা হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত, সর্বোচ্চ শাস্তি চাইলো রাষ্ট্রপক্ষ
সোহেল রানার প্রাণদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের দাবি যাবজ্জীবন
‘আসামি নিজেই দোষ স্বীকার করেছেন, তাই যাবজ্জীবন চেয়েছি’

এদিকে, রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার পর বিচারক এজলাসে উঠলে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য গ্রহণ শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

টিটি/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow