রামিসা হত্যা মামলা: আদালতের এজলাসে দুই আসামি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতের এজলাসে তোলা হয়েছে। মামলার অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, সকালে প্রধান আসামি সোহেল রানাকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হয়। শুনানির জন্য উভয় আসামিকে আদালতের এজলাসে তোলা হয়েছে। আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করবেন বিচারক মাসরুর সালেকীন। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর আদেশ দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। এর আগে গত ২৪ মে আদালত পুলিশ দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও

রামিসা হত্যা মামলা: আদালতের এজলাসে দুই আসামি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতের এজলাসে তোলা হয়েছে। মামলার অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, সকালে প্রধান আসামি সোহেল রানাকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হয়। শুনানির জন্য উভয় আসামিকে আদালতের এজলাসে তোলা হয়েছে।

আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করবেন বিচারক মাসরুর সালেকীন। শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর আদেশ দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।

এর আগে গত ২৪ মে আদালত পুলিশ দাখিল করা অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। পরে স্বপ্না আক্তারকে আটক এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

মামলায় আসামি সোহেল রানার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার।

এমডিএএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow