রামিসা হত্যা মামলা নারী ও শিশু ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি

  রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। একইসঙ্গে মামলাটির অভিযোগপত্র আজ রোববার আদালতে জমা দিয়ে বিচারিক কার্যক্রমের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রিপন মোল্লা জানান, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে আদালতের হাজতখানায় আনা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হবে। পরে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন করা হবে। তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এদিকে, সরকার আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষ পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিক

রামিসা হত্যা মামলা নারী ও শিশু ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি

 

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। একইসঙ্গে মামলাটির অভিযোগপত্র আজ রোববার আদালতে জমা দিয়ে বিচারিক কার্যক্রমের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রিপন মোল্লা জানান, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে আদালতের হাজতখানায় আনা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, দুপুরের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হবে। পরে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন করা হবে।

তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

এদিকে, সরকার আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষ পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।

অপরাধের ভয়াবহতা বিবেচনায় গত শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি ভার্চ্যুয়াল সভায় আসামিপক্ষে কোনো আইনজীবী আইনি সহায়তা দেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৯ মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা প্রতিবেশী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

প্রথমে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

এমডিএএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow