রাশিদা খাতুনের কবিতা: তোমার আগমন

কল্পনায় ভেসে আসা আধো ছোঁয়াজীবনের পাতায় তোমার আগমন,মনের সুপ্ত গহীনে লুকানো তুমিজাগিয়ে দিলে অচেনা স্পন্দন! চাউনির জানালা দিয়ে মনের মাঝেবয়ে গেলে নিঃশব্দ ঝড়ের মতন।ধরা না পড়া ছুঁই ছুঁই অনুভব,ভাসিয়ে নিলে এক অদ্ভুত চেতন। তোমার এ আগমন নিঃশব্দে এসেজ্বালিয়ে যায় মনে অদম্য আগুন, হয়তো এ ভালোবাসা না-বলা কিছু হয়তো কেবলই মধুর দহন। আরও পড়ুন সাকিব জামালের তিনটি কবিতা এসইউ

রাশিদা খাতুনের কবিতা: তোমার আগমন

কল্পনায় ভেসে আসা আধো ছোঁয়া
জীবনের পাতায় তোমার আগমন,
মনের সুপ্ত গহীনে লুকানো তুমি
জাগিয়ে দিলে অচেনা স্পন্দন!

চাউনির জানালা দিয়ে মনের মাঝে
বয়ে গেলে নিঃশব্দ ঝড়ের মতন।
ধরা না পড়া ছুঁই ছুঁই অনুভব,
ভাসিয়ে নিলে এক অদ্ভুত চেতন।

তোমার এ আগমন নিঃশব্দে এসে
জ্বালিয়ে যায় মনে অদম্য আগুন,
হয়তো এ ভালোবাসা না-বলা কিছু
হয়তো কেবলই মধুর দহন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow