রাশিয়ায় ৪ ভারতীয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাশিয়ায় ছুরিকাঘাতে চার ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উফা শহরে একটি কলেজে হামলা হলে তারা আহত হন। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের উফায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের স্পোর্টস হলে এ হামলা হয়েছে। হামলায় দুইজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ভারতীয় দূতাবাস জানিয়েছে, উফায় একটি দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে। চারজন ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি এতে আহত হয়েছেন। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কাজান শহরে অবস্থিত কনস্যুলেটের কর্মকর্তারা আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য উফার পথে রয়েছেন। প্রাথমিক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এক কিশোর ছুরি নিয়ে উফার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে প্রবেশ করে একাধিক শিক্ষার্থীকে আঘাত করে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল

রাশিয়ায় ৪ ভারতীয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
রাশিয়ায় ছুরিকাঘাতে চার ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উফা শহরে একটি কলেজে হামলা হলে তারা আহত হন। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের উফায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের স্পোর্টস হলে এ হামলা হয়েছে। হামলায় দুইজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ভারতীয় দূতাবাস জানিয়েছে, উফায় একটি দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে। চারজন ভারতীয় শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি এতে আহত হয়েছেন। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কাজান শহরে অবস্থিত কনস্যুলেটের কর্মকর্তারা আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য উফার পথে রয়েছেন। প্রাথমিক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এক কিশোর ছুরি নিয়ে উফার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে প্রবেশ করে একাধিক শিক্ষার্থীকে আঘাত করে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, আটকের সময় হামলাকারী প্রতিরোধ করলে দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়। এ ছাড়া সন্দেহভাজন নিজেও নিজের শরীরে আঘাত করেছে। বিশ্বস্ত রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোর আলোচনায় ধারণা করা হচ্ছে, হামলায় দুইজন জড়িত থাকতে পারে। তাদের একজন ১৫ বছর বয়সী কিশোর, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow