রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষই বিপুলসংখ্যক মানুষ হারিয়েছে এবং এই সংঘাতের অবসান হওয়া প্রয়োজন। খবর আনাদোলু এজেন্সির।  মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত একটি চুক্তি করা।  তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি যা পারি তাই করব’ যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য। ট্রাম্পের দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের ঘটনা আর দেখা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, শুধু গত মাসেই দুই পক্ষ মিলিয়ে প্রায় ৩৫ হাজার সৈন্য নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গড়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটছে, যাদের অধিকাংশই তরুণ সেনাসদস্য। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, গত রোববার তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন। সেই আলোচনায়ও তিনি যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। ট্রাম্প বলেন, তারা লড়াই চালিয়ে যাচ্ছে, সৈন্য হারাচ্ছে, এবং অনেক মানুষ মারা যাচ্ছে। এদিকে মঙ্গলবারই

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

রাশিয়া ও ইউক্রেনকে দ্রুত একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষই বিপুলসংখ্যক মানুষ হারিয়েছে এবং এই সংঘাতের অবসান হওয়া প্রয়োজন। খবর আনাদোলু এজেন্সির। 

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত একটি চুক্তি করা। 

তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি যা পারি তাই করব’ যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য।

ট্রাম্পের দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের ঘটনা আর দেখা যায়নি।

তার ভাষ্য অনুযায়ী, শুধু গত মাসেই দুই পক্ষ মিলিয়ে প্রায় ৩৫ হাজার সৈন্য নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গড়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটছে, যাদের অধিকাংশই তরুণ সেনাসদস্য।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, গত রোববার তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন। সেই আলোচনায়ও তিনি যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। ট্রাম্প বলেন, তারা লড়াই চালিয়ে যাচ্ছে, সৈন্য হারাচ্ছে, এবং অনেক মানুষ মারা যাচ্ছে।

এদিকে মঙ্গলবারই তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠককে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ট্রাম্প বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতি ততই বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow