রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট নিহত ৩৯
রাশিয়ায় উন্নত জীবনের আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে আরও দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এতে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার বাসিন্দা সুরুজ কাজী জীবিকার খোঁজে রাশিয়া গিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরে যুদ্ধক্ষেত্র থেকেই তার মৃত্যুর খবর আসে। গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে। সুরুজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটা ভালো থাকার আশায় বিদেশে গিয়েছিল, এখন সব শেষ হয়ে গেল। তিনি ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে চান বলে জানান। পরিবার জানায়, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে সুরুজের দুই বছরের ছেলে মারা যায়। সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে, কি
রাশিয়ায় উন্নত জীবনের আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে আরও দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এতে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।
মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার বাসিন্দা সুরুজ কাজী জীবিকার খোঁজে রাশিয়া গিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরে যুদ্ধক্ষেত্র থেকেই তার মৃত্যুর খবর আসে। গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সুরুজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটা ভালো থাকার আশায় বিদেশে গিয়েছিল, এখন সব শেষ হয়ে গেল। তিনি ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে চান বলে জানান।
পরিবার জানায়, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে সুরুজের দুই বছরের ছেলে মারা যায়। সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী সুমাইয়া আক্তার।
অন্যদিকে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে চলতি মাসেই একই জেলার আরেক যুবক রিয়াদ রশিদ ড্রোন হামলায় নিহত হন।
অভিযোগ রয়েছে, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র বাংলাদেশি যুবকদের রাশিয়া পাঠাচ্ছে। পরে সেখানে পৌঁছানোর পর অনেককে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
গোপালগঞ্জ জেলার কয়েকটি পরিবারের অভিযোগ, নির্মাণ খাতে চাকরির আশ্বাস দিয়ে তাদের স্বজনদের রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি তরুণ দাবি করেন, চাকরির কথা বলে তাদের সাতজনকে নেওয়া হয়েছিল। পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে মাইন ও ড্রোন বিস্ফোরণে নিহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, একজনকে রাশিয়ায় পাঠাতে পারলে দালাল চক্র বিপুল অর্থ আয় করে। নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অনলাইনের মাধ্যমে লোক সংগ্রহ করা হচ্ছে এবং পরে তাদের একটি অংশকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যেন যুদ্ধের উদ্দেশ্যে রাশিয়া বা ইউক্রেনে যেতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।
সরকার বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।
What's Your Reaction?