রাশেদ প্রধানকে শালীনতা বজায় রাখার আহ্বান ইউট্যাবের
সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ দেশের একটি রাজনৈতিক মহলের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যে ধরনের কুরুচিপূর্ণ, অশালীন এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ইউট্যাব এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন রাশেদ প্রধান। তার এই ধরনের ‘অশ্রাব্য’ গালিগালাজ এবং ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কেবল একজন প্রধানমন্ত্রী কিংবা জাতীয় নেতার প্রতি অবমাননা নয়, বরং এটি দেশের সুস্থ ধারার রাজনীতির ওপর এক নগ্ন আঘাত। অবিলম্বে রাশেদ প্রধানকে তার কুরুচিপূর্ণ এবং অশ্লীল বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি শালীনতা বজায় রাখার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়- ইউট্
সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ দেশের একটি রাজনৈতিক মহলের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যে ধরনের কুরুচিপূর্ণ, অশালীন এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ইউট্যাব এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন রাশেদ প্রধান। তার এই ধরনের ‘অশ্রাব্য’ গালিগালাজ এবং ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কেবল একজন প্রধানমন্ত্রী কিংবা জাতীয় নেতার প্রতি অবমাননা নয়, বরং এটি দেশের সুস্থ ধারার রাজনীতির ওপর এক নগ্ন আঘাত। অবিলম্বে রাশেদ প্রধানকে তার কুরুচিপূর্ণ এবং অশ্লীল বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি শালীনতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়- ইউট্যাব মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অশ্রাব্য ভাষায় গালমন্দ করা কোনোভাবেই সুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ নয়। এ ধরনের আচরণ কেবল রাজনৈতিক পরিবেশকেই বিষাক্ত করে না, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা প্রদান করে।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তার প্রতি যে ধরনের কুরুচিপূর্ণ ভাষায় গালমন্দ করা হয়েছে, তা দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমরা মনে করি, বাক-স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা বা গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব রাশেদ প্রধানের এই হীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে নেতারা স্পষ্টভাষায় বলেন, এ ধরনের অরুচিকর মন্তব্য ও অপপ্রচার চালিয়ে তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ভাবমূর্তি ক্ষুন্ন করা সম্ভব নয়। বরং এতে করে রাশেদ প্রধানের রাজনৈতিক দেউলিয়াত্বই জাতির সামনে উন্মোচিত হয়েছে।
নেতারা আরও বলেন, আমরা অবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য রাশেদ প্রধানকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, সচেতন দেশবাসী এবং জাতীয়তাবাদী শক্তি এই অপপ্রচারের উপযুক্ত জবাব দিবে। সেইসঙ্গে অবিলম্বে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে গঠনমূলক সমালোচনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় ইউট্যব।
সংগঠনটির নেতারা মনে করেন- দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
What's Your Reaction?