রাষ্ট্রের পুঞ্জীভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রাষ্ট্রের পুঞ্জীভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের। সোমবার (২৫ মে) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। অধ্যক্ষ ইউনুস বলেন, ঈদ মানুষের জন্য আনন্দ নিয়ে এলেও বাংলাদেশে ঈদ এলেই জনমনে আতঙ্ক তৈরি হয় এবং প্রিয়জন হারানোর শঙ্কা দেখা দেয়। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদ যেন আমাদের জন্য মৃত্যুর মিছিল নিয়ে আসে। রাষ্ট্রের পুঞ্জীভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের।’ তিনি বলেন, প্রতিটি দুর্ঘটনার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। গত ঈদুল ফিতরের সময়ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, তখনও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও কার্যকর অগ্রগতি হয়নি। অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, ‘রডবোঝাই ট্রাকে যাত

রাষ্ট্রের পুঞ্জীভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রাষ্ট্রের পুঞ্জীভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের। সোমবার (২৫ মে) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। অধ্যক্ষ ইউনুস বলেন, ঈদ মানুষের জন্য আনন্দ নিয়ে এলেও বাংলাদেশে ঈদ এলেই জনমনে আতঙ্ক তৈরি হয় এবং প্রিয়জন হারানোর শঙ্কা দেখা দেয়। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদ যেন আমাদের জন্য মৃত্যুর মিছিল নিয়ে আসে। রাষ্ট্রের পুঞ্জীভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের।’ তিনি বলেন, প্রতিটি দুর্ঘটনার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। গত ঈদুল ফিতরের সময়ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, তখনও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও কার্যকর অগ্রগতি হয়নি। অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, ‘রডবোঝাই ট্রাকে যাত্রী পরিবহন কীভাবে সম্ভব হলো, সেটি বড় প্রশ্ন। ট্রাকটি ঢাকা থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় পুলিশের সামন দিয়ে গেলেও কেউ তা থামায়নি। প্রশ্ন করা হলেও হয়তো অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি এ ঘটনাকে শুধু দুর্ঘটনা নয়, ‘পদ্ধতিগত হত্যাকাণ্ড’ বলেও মন্তব্য করেন। বিবৃতিতে ইসলামী আন্দোলন মহাসচিব নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow