রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে যুবকের প্রতারণা

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের ঘনিষ্ঠতার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ওয়াকিটকি সেট, হ্যান্ড মেটাল ডিটেক্টর, সিগন্যাল লাইট এবং ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ২টার দিকে পটিয়া মডেল থানা পুলিশের একটি দল পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে রিয়াদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিয়াদ বিন সেলিম ওই এলাকার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে। জেলা পুলিশ জানায়, রিয়াদ তার ফেসবুক আইডিতে (Lion Riyadh Selim) সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। পুলিশের প্রাথমিক ধারণা, এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তদন্তে আরও দেখা গেছে, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ‘ট্যাক্স ইন্সপেক্টর’ ও ‘সার্ভার ইনচার্জ’ পদে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে ন

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে যুবকের প্রতারণা

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের ঘনিষ্ঠতার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ওয়াকিটকি সেট, হ্যান্ড মেটাল ডিটেক্টর, সিগন্যাল লাইট এবং ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ২টার দিকে পটিয়া মডেল থানা পুলিশের একটি দল পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে রিয়াদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিয়াদ বিন সেলিম ওই এলাকার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে।

জেলা পুলিশ জানায়, রিয়াদ তার ফেসবুক আইডিতে (Lion Riyadh Selim) সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। পুলিশের প্রাথমিক ধারণা, এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তদন্তে আরও দেখা গেছে, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ‘ট্যাক্স ইন্সপেক্টর’ ও ‘সার্ভার ইনচার্জ’ পদে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ‘তদবির বাণিজ্য’ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, কুমিল্লার দেবিদ্বার এলাকার এক ব্যক্তির স্ত্রীকে তার স্বামীকে দ্রুত জামিনে মুক্ত করার প্রলোভন দেখিয়ে রিয়াদ ২ লাখ ১৫ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে আগে থেকেই নগরের আকবরশাহ ও চান্দগাঁও থানায় নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow