রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চট্টগ্রাম বন্দর দুর্নীতিমুক্ত করবো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিমুক্ত করা হবে। দেশের মানুষ যদি জামায়াতকে দায়িত্ব দেয়, তাহলে বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ দুর্যোগের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে জানে। তার ভাষায়, যারা জলোচ্ছ্বাস আর ঢেউয়ের ভয় জয় করেছে, তাদের আগামী ১২ তারিখও জয়ী হতে হবে। জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের দায়িত্ব। জীবন দেবো, মাটি দেবো না- এই চেতনাই আমাদের শক্তি। আরও পড়ুনএকদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড নারীরা চায় না: জামায়াত আমির একটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে  দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী নিপীড়নের শিকার হয়েছে। ২০০৬ সাল থেকেই দলটির

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চট্টগ্রাম বন্দর দুর্নীতিমুক্ত করবো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিমুক্ত করা হবে। দেশের মানুষ যদি জামায়াতকে দায়িত্ব দেয়, তাহলে বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ দুর্যোগের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে জানে। তার ভাষায়, যারা জলোচ্ছ্বাস আর ঢেউয়ের ভয় জয় করেছে, তাদের আগামী ১২ তারিখও জয়ী হতে হবে।

জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের দায়িত্ব। জীবন দেবো, মাটি দেবো না- এই চেতনাই আমাদের শক্তি।

আরও পড়ুন
একদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড নারীরা চায় না: জামায়াত আমির 
একটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে 

দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী নিপীড়নের শিকার হয়েছে। ২০০৬ সাল থেকেই দলটির ওপর দমন-পীড়ন শুরু হয় এবং পরবর্তী সময়ে তা আরও তীব্র হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন করা হতো, এখনো একই ধরনের আচরণ দেখা যাচ্ছে। নারীদের প্রতি সহিংস আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, একদিকে মায়েদের গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড, এ জাতি তা মেনে নেবে না।

jagonews24.com

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, তরুণ সমাজ ভিক্ষা চায়নি, তারা কাজ চেয়েছে। জামায়াত তরুণদের হাতে কাজ তুলে দিয়ে দেশ গড়ার দায়িত্ব দিতে চায়।

জামায়াত আমির আরও জানান, তিনি জামায়াতের বিজয় নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। জনগণের মুক্তিই তাদের রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে জামায়াত ও শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow