রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন ৫ শ্রমিক, নেপথ্যে যে ঘটনা

দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের মো. শাকিব (১৯), মো. আকবর আলী (৩০), মো. হেলাল উদ্দিন (২৫), মো. জাকির হোসেন (৪৫) ও মো. মমিন। তারা সবাই পেশায় কৃষিশ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০-২৫ দিন আগে এই শ্রমিকরা ধান কাটার উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় গিয়েছিলেন। কাজ শেষে গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে একটি ট্রাকে করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বুধবার ভোরে ট্রাকটি ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় এলাকায় পৌঁছালে চালক তাদের নামার জন্য ডাক দেন। কিন্তু কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের পেছনে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন চালক। পরে চালক তাদের রাস্তার পাশে নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান। সকালে স্থানীয়রা শ্রমিকদের রাস্তার পাশে অসংলগ্ন ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফ

রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন ৫ শ্রমিক, নেপথ্যে যে ঘটনা

দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের মো. শাকিব (১৯), মো. আকবর আলী (৩০), মো. হেলাল উদ্দিন (২৫), মো. জাকির হোসেন (৪৫) ও মো. মমিন। তারা সবাই পেশায় কৃষিশ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০-২৫ দিন আগে এই শ্রমিকরা ধান কাটার উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় গিয়েছিলেন। কাজ শেষে গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে একটি ট্রাকে করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বুধবার ভোরে ট্রাকটি ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় এলাকায় পৌঁছালে চালক তাদের নামার জন্য ডাক দেন। কিন্তু কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের পেছনে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন চালক। পরে চালক তাদের রাস্তার পাশে নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।

সকালে স্থানীয়রা শ্রমিকদের রাস্তার পাশে অসংলগ্ন ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

স্থানীয়দের ধারণা, ধান কাটার কাজ শেষে উপার্জিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে কোনো এক সময় ‘অজ্ঞান পার্টি’ বা প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন তারা। খাবারের সঙ্গে কোনো চেতনাশক দ্রব্য খাইয়ে তাদের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে ভুক্তভোগীরা কথা বলার মতো শারীরিক অবস্থায় নেই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শ্রমিকরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তারা সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow