রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
ফেনীর পরশুরামে ঝড়ে ছিঁড়ে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ননাই বিবি (৪০) মুহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী। পরশুরাম পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহেল আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে গৃহবধূ ননাই বিবি ঘর থেকে বের হয়ে রাস্তায় দিকে গেলে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে নিচে পড়ে থাকতে দেখেন। লোকজনের হাঁটা চলায় সমস্যা হওয়ার কথা ভেবে তার সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম সোহেল আক্তার জানান, তারটি ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এ বিষয়ে আগে থেকে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ না পাওয়ায় ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সুযোগ হয়নি।