রাস্তায় ফেলে যাওয়া ট্রাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বাক্স) ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ( সন্ধ্যা ৭টা) অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ ট্রাংক নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হলে হাজারও মানুষ জমায়েত হয় এবং দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে বলে, পরে এসে ট্রাংক নিয়ে যাব। মরদেহটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিল। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা ক
শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বাক্স) ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ( সন্ধ্যা ৭টা) অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ ট্রাংক নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হলে হাজারও মানুষ জমায়েত হয় এবং দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে বলে, পরে এসে ট্রাংক নিয়ে যাব। মরদেহটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিল। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল।
শেরপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফসান আল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহে উদ্ধার করেছি। পুলিশের একাধিক টিম কাজ করেছেন। টেকনোলজি ব্যবহার করে রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উন্মোচন করা হবে।’
What's Your Reaction?