রাহুলের মৃত্যুতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন খরাজের

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ টলিপাড়ার প্রবীণ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অকালপ্রয়াণ নিয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। খরাজ জানান মাত্র দুদিন আগেই তারা একসঙ্গে একটি ছবির কাজ শেষ করেছেন। গভীর রাত পর্যন্ত শুটিং করার পর রাহুল তার কাছে জানতে চান দৃশ্যটি ভালো হয়েছে কি না। খরাজ তাকে আশ্বস্ত করেন যে সম্পাদনার পর দৃশ্যটি দারুণ লাগবে। এরপর রাহুল তাকে নিজের পডকাস্টে আসার আমন্ত্রণ জানালে কাজের ব্যস্ততা কাটিয়ে শিগগিরই যাওয়ার কথা দিয়েছিলেন খরাজ। এই অভিনেতার মৃত্যুতে চরম বিস্ময় প্রকাশ করে খরাজ সরাসরি প্রশ্ন রাখেন শুটিং ইউনিটে এত মানুষ থাকতে এমন একটি ঘটনা কীভাবে ঘটল। তিনি বলেন রাহুল ওই সিরিজের একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছিল এবং ইউনিটের সবার সামনেই এমন ঘটনা ঘটলেও কেউ তাকে বাঁচাতে কোনো সুরক্ষা নিতে পারল না। আক্ষেপ করে তিনি জানতে চান তাহলে শিল্পীদের জীবনের নিশ্চয়তা কোথায়। ‘একা আকাশ’ ও ‘গোড়ায় গণ্ডগোল’-এর মতো ছবিতে একসঙ্গে কাজের স্মৃ

রাহুলের মৃত্যুতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন খরাজের

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ টলিপাড়ার প্রবীণ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অকালপ্রয়াণ নিয়ে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।

খরাজ জানান মাত্র দুদিন আগেই তারা একসঙ্গে একটি ছবির কাজ শেষ করেছেন। গভীর রাত পর্যন্ত শুটিং করার পর রাহুল তার কাছে জানতে চান দৃশ্যটি ভালো হয়েছে কি না। খরাজ তাকে আশ্বস্ত করেন যে সম্পাদনার পর দৃশ্যটি দারুণ লাগবে। এরপর রাহুল তাকে নিজের পডকাস্টে আসার আমন্ত্রণ জানালে কাজের ব্যস্ততা কাটিয়ে শিগগিরই যাওয়ার কথা দিয়েছিলেন খরাজ।

এই অভিনেতার মৃত্যুতে চরম বিস্ময় প্রকাশ করে খরাজ সরাসরি প্রশ্ন রাখেন শুটিং ইউনিটে এত মানুষ থাকতে এমন একটি ঘটনা কীভাবে ঘটল। তিনি বলেন রাহুল ওই সিরিজের একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছিল এবং ইউনিটের সবার সামনেই এমন ঘটনা ঘটলেও কেউ তাকে বাঁচাতে কোনো সুরক্ষা নিতে পারল না। আক্ষেপ করে তিনি জানতে চান তাহলে শিল্পীদের জীবনের নিশ্চয়তা কোথায়।

‘একা আকাশ’ ও ‘গোড়ায় গণ্ডগোল’-এর মতো ছবিতে একসঙ্গে কাজের স্মৃতিচারণা করে খরাজ জানান রাহুল অত্যন্ত জ্ঞানী এবং পড়ুয়া একজন মানুষ ছিলেন। বোলপুরে এক শুটিংয়ের মজার স্মৃতি টেনে তিনি বলেন একবার ছুটি কাটিয়ে ফেরার সময় রাহুল গোটা ইউনিটের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন এবং খরাজ নিজে সবাইকে মালাইকারি রান্না করে খাইয়েছিলেন। এমন একজন হাসিখুশি ও মিশুকে মানুষের এমন মর্মান্তিক পরিণতি তিনি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow