রিও ডি জেনিরোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ও তিনজন যাত্রী ছিলেন।
শনিবার জনপ্রিয় পর্যটন এলাকা ভিস্তা চিনেসার কাছে একটি দুর্গম বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে বিশেষ অগ্নিনির্বাপণ দল পাঠানো হয়।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় নিহতদের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। দুজনের মরদেহ আগুনে পুরোপুরি পুড়ে যাওয়ায় শনাক্তকরণ আরও কঠিন হয়ে পড়েছে।
ব্রাজিলে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল ডায়ানা পায়েজ জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন কলম্বিয়ার পর্যটক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পর্যটকদের নিয়ে শহরের ওপর দিয়ে দর্শনীয় ফ্লাইট পরিচালনা করা একটি প্রতিষ্ঠান হেলিকপ্টারটি পরিচালনা করত। ভিস্তা চিনেসা রিও ডি জেনিরোর একটি জনপ্রিয় দর্শনীয় স্থান, যেখান থেকে শহর ও সমুদ্রের বিস্তৃত দৃশ্য দেখা যায়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি